• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রতিবেদক / ৮ বার
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে থাকা সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।

আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। জব্দকৃত ইয়াবা ও আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা