• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিল ইউরোপের দেশগুলো

প্রতিবেদক / ২ বার
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিশ্ব ফুটবলে তৈরি হয়েছে নতুন এক বড় সংকট। ফিফা বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার মালিকানার অংশ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রস্তাব ঘিরে ফিফা ও উয়েফার মধ্যে শুরু হয়েছে তীব্র বিরোধ।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এই পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। জরুরি বৈঠকে উয়েফার ৫৫টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে, ফিফা যদি এই পরিকল্পনা বাতিল না করে এবং ভবিষ্যতে বেসরকারি মালিকানার সুযোগ না দেওয়ার নিশ্চয়তা না দেয়, তাহলে উয়েফাভুক্ত কোনো দেশই ফিফার প্রতিযোগিতায় অংশ নেবে না।

উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিনের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে বিরল ঐক্য দেখা গেছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও জানিয়েছে, বিশ্বকাপ ফুটবলের সম্পদ, এটি কখনোই বেসরকারি মালিকানায় যেতে পারে না।

এই অবস্থান কার্যকর হলে আগামী বছরের নারী বিশ্বকাপসহ বয়সভিত্তিক ফিফা টুর্নামেন্টগুলোও বড় অনিশ্চয়তায় পড়বে। পাশাপাশি বিশ্বের অন্যান্য মহাদেশীয় ফুটবল সংস্থাকেও একই অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে উয়েফা।

এদিকে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও ফিফার এই পরিকল্পনার বিরোধিতা করেছে এবং বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডিও উয়েফার অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছেন,

বিশ্বকাপ কোনো বাণিজ্যিক সম্পদ নয়, এটি বিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থকের আবেগ।

সব মিলিয়ে ফিফার এই প্রস্তাব বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন ইনফান্তিনো পরিকল্পনা থেকে সরে আসবেন, নাকি ফুটবল বিশ্ব আরও বড় সংকটের দিকে যাবে—সেদিকেই তাকিয়ে পুরো ফুটবল দুনিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা