• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

হামের প্রকোপে শিশু মৃত্যুর শঙ্কা: আর কোনো প্রাণহানি দেখতে চাই না — নাহিদ ইসলাম

প্রতিবেদক / ৫০ বার
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, হামের কারণে আর কোনো শিশুর মৃত্যু আমরা দেখতে চাই না।

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামে এনসিপিতে নতুন সদস্যদের যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। যথাযথ টিকাদান ও চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এর বিস্তার সহজেই রোধ করা সম্ভব। তাই সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, চিকিৎসা সেবার পরিসর বাড়াতে হবে এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে হবে।”
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে সমন্বিত উদ্যোগ না নিলে গ্রাম ও প্রান্তিক অঞ্চলে এই ধরনের রোগ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে তিনি সামাজিক সম্প্রীতির প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি সহনশীল ও নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক যেন সমান নিরাপত্তা ও অধিকার ভোগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।
পাশাপাশি প্রতিবেশী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, সেখানে সংখ্যালঘু ও কিছু সম্প্রদায়ের ভোটাধিকার নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তা উদ্বেগজনক। এর প্রভাব আঞ্চলিকভাবেও পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।

অনুষ্ঠান শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা