• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

দেড় বছরে গণমাধ্যমের ওপর নজিরবিহীন হামলা ঘটেছে: টিআইবি

প্রতিবেদক / ৪৬ বার
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

অন্তর্বর্তী সরকারের দেড় বছরের মেয়াদে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানে যেভাবে হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে, তা বিশ্ব ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শুক্রবার (৮ মে) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দুদিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে গণমাধ্যমের ওপর ধারাবাহিকভাবে বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে দেশের দুটি প্রতিষ্ঠিত গণমাধ্যম প্রতিষ্ঠান সরাসরি আক্রমণের শিকার হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং আন্তর্জাতিক পরিসরে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি আরও বলেন, “এসব ঘটনার সময় রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা যথাযথভাবে দেখা যায়নি। অনেক ক্ষেত্রে পূর্বঘোষিতভাবে হামলা চালানো হলেও মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীর কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যায়নি, যা অত্যন্ত দুঃখজনক।”
টিআইবির নির্বাহী পরিচালক অভিযোগ করে বলেন, কিছু ঘটনায় হামলার পর বিভিন্ন মহলে আনন্দ প্রকাশ বা স্বস্তির প্রতিক্রিয়াও দেখা গেছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক সংকেত বহন করে। তিনি বলেন, গণমাধ্যমের অভ্যন্তরীণ দুর্বলতা এবং বাহ্যিক চাপ—উভয় দিক নিয়েই এখন গভীর আলোচনা প্রয়োজন।

বিশ্বব্যাপী সাংবাদিক নিরাপত্তার চিত্র তুলে ধরে তিনি বলেন, গত এক দশকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচ শতাধিক সাংবাদিক প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনে চলমান সংঘাতে ইসরায়েলি হামলায় ৬০ জন সাংবাদিক নিহত হয়েছেন। একই সময়ে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে সাংবাদিক হত্যার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বাংলাদেশেও সাংবাদিকদের ওপর ঝুঁকি ও নিরাপত্তাহীনতা বাড়ছে, যা দ্রুত সমাধানের দাবি রাখে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজ, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক, জিআইজেএনের নির্বাহী পরিচালক এমিলিয়া ডিয়াজ স্ট্রাক এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
এমআরডিআইয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ ১০টি দেশের ৫৪৭ জন সাংবাদিক অংশ নেন। দুই দিনব্যাপী এ সম্মেলনে ১২টির বেশি সেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা মতবিনিময় করবেন এবং ৬১ জন সাংবাদিক ফেলো তাদের অনুসন্ধানী প্রতিবেদনের ধারণা উপস্থাপন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা