ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হয়েছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। মঙ্গলবার (১১ আগস্ট) কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে সরাসরি আদালতে সোপর্দ করে।
আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও অভ্যন্তরীণ ক্রিকেটে কলকাতার হয়ে খেলা এই ক্রিকেটারের বিরুদ্ধে গত ৩০ জুন মামলাটি দায়ের করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) কলকাতা পুলিশ পোড়েলকে গ্রে করে এবং একই দিন তাকে হাইকোর্টে হাজির করা হয়।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে ধর্ষণ করা হয়। পরে তার ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা নির্ধারিত হবে।
ভুক্তভোগী হিসেবে দাবি করা ওই মেডিকেল শিক্ষার্থী গত জুনে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর বিষয়টি তদন্তে নামে পুলিশ।
হুগলি রুরাল পুলিশের এসপি কুনওয়ার ভূষণ সিং জানান, দমদম থানার আওতাধীন এমামি সিটি এলাকা থেকে অভিষেক পোরেলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মামলার তদন্তের অংশ হিসেবে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
অভিষেক পোরেল ভারতীয় ক্রিকেটে পরিচিত মুখ। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি।
মামলাটির তদন্ত চলছে। অভিযোগের বিষয়ে অভিষেক পোরেলের বক্তব্য বা তার পক্ষের আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।