বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা, তার ওপর বাবাকে হারানোর গভীর শোক—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
৬৮ বছর বয়সে বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথমবারের মতো ফুটবল ক্যারিয়ার নিয়ে নিজের সংশয়ের কথা জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
আবেগঘন এক বার্তায় মেসি বলেন, বাবাকে ছাড়া কীভাবে সামনে এগোবেন, তা তিনি জানেন না। সারাজীবন ফুটবল খেললেও এখন এই খেলায় আর কতদিন থাকতে পারবেন, তা নিয়েই তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।
২০২৬ বিশ্বকাপের ফাইনালও বাবার স্মৃতিতে ফিরে দেখেছেন মেসি। বাবার জন্য বিশ্বকাপ ট্রফি জিততে চাইলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বলে জানান তিনি।
মেসির ক্যারিয়ারে বাবার অবদান ছিল বিশাল। বাবা একই সঙ্গে ছিলেন তার আদর্শ, বন্ধু ও এজেন্ট।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর হোর্হে মেসির মৃত্যুতে ভেঙে পড়েছেন মেসি। ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ মৌসুম পর্যন্ত চুক্তি থাকলেও, বর্তমান পরিস্থিতিতে তিনি শিগগিরই ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিতে পারেন—এমন জল্পনা তৈরি হয়েছে।