• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন তানজিদ তামিম

প্রতিবেদক / ৩৭ বার
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি—অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ইতিহাস গড়লেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ১৮৮ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান বাঁহাতি এই ব্যাটার। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার ও একটি ছক্কা। সেঞ্চুরির পরও অবিচল থেকে দলকে এগিয়ে নিচ্ছেন তানজিদ।

অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ২ উইকেটে ২৩০ রান করেছে। তানজিদ অপরাজিত ১০০ রানে, তাঁর সঙ্গে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এই সেঞ্চুরিতে আরও একটি বড় রেকর্ড গড়েছেন তানজিদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস এখন তাঁর দখলে। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশি ব্যাটারদের তালিকাতেও যুক্ত হলো তাঁর নাম।

এর আগে বল হাতে হাসান মাহমুদের ৬ উইকেটের দাপটে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। ফলে তানজিদের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা