• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

মিরাজকে স্টার্কের হুঁশিয়ারি, ‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। টাইগার ব্যাটারদের দৃঢ় ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার পেসাররা যখন উইকেটের জন্য মরিয়া, তখনই মেহেদী হাসান মিরাজ ও মিচেল স্টার্কের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের করা পঞ্চম বল পয়েন্টের দিকে ঠেলে দিয়ে রান নিতে ছুটে যান মিরাজ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বোলার ও ব্যাটার- দুজনকেই দৌড়ানোর সময় পিচের মাঝের নির্ধারিত সুরক্ষিত অংশ এড়িয়ে চলতে হয়। রান নেওয়ার সময় শুরুতে স্টার্কের দিকে তাকিয়ে ছিলেন মিরাজ। পরে বলের দিকে দৃষ্টি চলে যাওয়ায় সামনে কী রয়েছে, তা খেয়াল করতে পারেননি তিনি। পরে চোখ তুলতেই দেখেন, স্টার্ক প্রায় তার সামনে। পরিস্থিতিতে দিক পরিবর্তনের বদলে পিচের মাঝ দিয়েই দৌড়ান মিরাজ।

বিষয়টি আম্পায়ার কুমারা ধর্মসেনার নজরে পড়ে। রান সম্পন্ন হওয়ার আগেই তিনি মিরাজকে ডেকে নিয়ে সুরক্ষিত এলাকা দিয়ে দৌড়ানোর বিষয়ে সতর্ক করেন। মিরাজও তখন নিজের অবস্থান ব্যাখ্যা করে জানান, বলের দিকে তাকিয়ে থাকায় সামনে কী ছিল তা বুঝতে পারেননি।

এরপরই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। মিরাজের দিকে ইঙ্গিত করে স্টার্ক তাকে জানান, ওই জায়গাটি তার ফলো-থ্রুর অংশ এবং মিরাজকে উইকেটের মাঝের অংশ ছেড়ে দৌড়াতে হবে। জবাবে মিরাজ বলেন, বলের দিকে নজর থাকায় সামনে স্টার্ককে দেখতে পাননি। নিজের জায়গায় ফিরে যাওয়ার সময় স্টার্ককে মিরাজের উদ্দেশে বলতে শোনা যায়,‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’

মিরাজের পক্ষ নিলেন পন্টিং

ঘটনাটি নিয়ে অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনের ধারাভাষ্যে থাকা সাবেক অধিনায়ক রিকি পন্টিং মিরাজের পক্ষেই কথা বলেছেন।

পন্টিংয়ের মতে, মিরাজ ইচ্ছাকৃতভাবে পিচের মাঝ দিয়ে দৌড়াননি। বলের দিকে তাকিয়ে থাকার পর সামনে স্টার্ককে দেখে হঠাৎ পরিস্থিতির মুখোমুখি হন তিনি। সেই মুহূর্তে পিচের মাঝ দিয়ে দৌড়ানোই তার কাছে সবচেয়ে সহজ পথ মনে হয়েছে। ফলে ঘটনাটি নিয়ে মাঠে উত্তেজনা তৈরি হলেও মিরাজের আচরণকে ইচ্ছাকৃত বলে মনে করেননি পন্টিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা