• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২-এ নিরাপত্তা জোরদার

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

১৫ আগস্টকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। চলছে ব্যাপক তল্লাশি ও নজরদারি।

শুক্রবার দিবাগত রাতে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় র‍্যাব ও পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পথচারী ও যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতেই নেওয়া হয়েছে এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা।

এদিকে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় টহল ও নিরাপত্তা তৎপরতাও জোরদার করা হয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী আরও সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা