• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা

আলোচিত মডেল ও অভিনেতা সাজ্জাদ চৌধুরী এবার ‘খুপরি’তে

প্রতিবেদক / ৬৯ বার
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ঢাকার একটি কাল্পনিক মহল্লার অপরাধ, রহস্য, প্রতিশোধ আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘খুপরি’।

সৈয়দ রিশাদের পরিচালনায় সিরিজটির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ শামসের তারিফ। গল্পের কেন্দ্রে রয়েছে চাপানি ও তকমা—দুই গলির বাসিন্দাদের দীর্ঘদিনের বিরোধ পুরনো প্রতিশোধ থেকে শুরু হওয়া দ্বন্দ্ব ধীরে ধীরে জড়িয়ে পড়ে মাদকব্যবসা, চোরাচালান, অনলাইন প্রতারণা ও খুনের মতো অপরাধে।

গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ‘খুপরি’ নামের একটি কফিশপ। অপরাধের তদন্ত করতে গিয়ে একের পর এক রহস্যের সূত্র এই কফিশপকে ঘিরেই সামনে আসে।এবং এই কফি শপের মালিক মিনার এর চরিত্রে দেখা যাবে বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেতা সাজ্জাদ চৌধুরী কে।

সিরিজটির বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার। তিন সিজনে সাজানো ‘খুপরি’র প্রথম সিজনের সাত পর্বের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।

‘ফর্মা-তক্ষক’ নামের প্রথম সিজনটি চলতি মাসেই দেশি ও আন্তর্জাতিক একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে।

নির্মাতা সৈয়দ রিশাদ জানান, সিরিজটি ৩টি সিজনে সাজানো হয়েছে। প্রথম সিজনের নাম ‘ফর্মা-তক্ষক’, দ্বিতীয়টি ‘তক্ষক-ভিক্ষুক’ এবং তৃতীয় সিজনের নাম ‘ভিক্ষুক-বন্ধুত্ব’। প্রথম সিজনের ৭ পর্বের দৃশ্যধারণ ইতিমধ্যে শেষ হয়েছে। চলতি মাসে দেশি ও আন্তর্জাতিক একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপের শুটিং শেষ হলেও পরবর্তী ধাপের কাজের প্রস্তুতি চলছে।

অভিনেতা-নির্মাতা কচি খন্দকার ছাড়াও খুপরি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, বাসার বাপ্পি, ইকবাল হোসেন, জান্নাতুল রিতু, আনিসা দিয়া, আলেহা, তাফসীর স্বরন ও মনির হোসাইনসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা