• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

রোনালদোর বিয়ে নিয়ে নতুন বিতর্ক

প্রতিবেদক / ২১ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দীর্ঘ নয় বছরের প্রেমের পর অবশেষে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালের কাসকাইসে গোপনীয়তার মধ্যেই সম্পন্ন হয় তাদের বিয়ের আয়োজন।

তবে বিয়ের পরই শুরু হয়েছে নতুন আলোচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রোনালদোর মা ডলোরেস, বড় ভাই উগো কিংবা দুই বোন এলমা ও কাতিয়া। পর্তুগিজ টেলিভিশন অনুষ্ঠান ‘দোইস আস ১০’-এ উপস্থাপক ক্রিস্টিনা ফেরেরা দাবি করেছেন, রোনালদোর পরিবারের সদস্যরা নাকি বিয়ের খবর জানতে পারেন অনুষ্ঠান শুরুর মাত্র ৩০ সেকেন্ড আগে!

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোনালদোর পাঁচ সন্তান ও চারজন সাক্ষী। পরিবারের অনুপস্থিতি ঘিরে নানা গুঞ্জন ছড়ালেও বিয়ের পর মা ডলোরেস ও বোন কাতিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

তাই পরিবারে সত্যিই কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না, তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। জাঁকজমক নয়, পাঁচ সন্তানকে পাশে নিয়েই নতুন জীবন শুরু করেছেন সিআর সেভেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা