• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তির কবলে ওয়ার্নার

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ড্রিংক-ড্রাইভিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। মঙ্গলবার সিডনির একটি স্থানীয় আদালত তাকে ১ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করেছেন।

চলতি বছরের এপ্রিল মাসে পরিবারের সদস্যদের নিয়ে একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে পুলিশের ব্রেথ টেস্টে ব্যর্থ হন ৩৯ বছর বয়সী ওয়ার্নার। পরে সিডনির ওয়েভার্লি লোকাল কোর্টে নিজের দোষ স্বীকার করেন তিনি।

আদালতে জানানো হয়, ঘটনার সময় ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল আইনি সীমার দ্বিগুণেরও বেশি। পুলিশি তল্লাশি চৌকি দেখতে পেয়ে গাড়ি থামিয়ে একজন নারী যাত্রীর সঙ্গে আসন বদলের চেষ্টাও করেছিলেন তিনি।

বিচারক ক্লেয়ার ফারনান বলেন, ওয়ার্নারের পুনরায় এমন অপরাধ করার সম্ভাবনা কম। তবে গাড়িতে শিশুরা উপস্থিত থাকায় ঘটনাটিকে আরও গুরুতর হিসেবে বিবেচনা করা হয়েছে।

রায়ের পাশাপাশি ওয়ার্নারের গাড়িতে ইন্টারলক ডিভাইস বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। অ্যালকোহল শনাক্ত হলে এই প্রযুক্তি গাড়ি স্টার্ট হতে দেবে না।

অস্ট্রেলিয়ার হয়ে ১১২টি টেস্টসহ আড়াইশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ওয়ার্নার বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। পাশাপাশি বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের অধিনায়কও তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা