• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিততে চান হাসান!

আকাশ দাশ সৈকত / ৩০ বার
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশ দলের হয়ে যেকোনো ফরম্যাটে বিশ্বকাপ জিততে চান টাইগার পেসার হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ায় ‘স্টার স্পোর্টসকে’ দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই স্বপ্নের কথা জানিয়েছেন তরুণ এই পেসার।

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্ব ক্রিকেটেও প্রশংসা কুড়িয়েছে টাইগাররা। দলের এমন সাফল্যের পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাহমুদ বলেন, “এটি বাংলাদেশের অন্যতম সেরা একটি জয়। একজন খেলোয়াড় হিসেবে এটি স্বপ্নের মতো। ডারউইনে আসার প্রথম দিন থেকেই আমরা কঠোর পরিশ্রম করেছি। আপনি যখন মাঠে আপনার সবটুকু দিয়ে লড়াই করবেন এবং প্রতিটি সেশনে ভালো করার চেষ্টা করবেন, তখন ফল আসবেই। এর পেছনে ছিল সঠিক প্রস্তুতি ও অনুশীলন।”

এদিকে বাংলাদেশের হয়ে যেকোনো ফরম্যাটে বিশ্বকাপ জেতাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন হাসান মাহমুদ। তিনি বলেন, “বাংলাদেশের হয়ে যেকোনো ফরম্যাটে বিশ্বকাপ জেতা আমার জীবনের অনেক বড় একটি অর্জন হবে। এখন মানুষ ভাবতে শুরু করেছে যে বাংলাদেশ আগের মতো নেই। তারা দিন দিন উন্নতি করছে এবং দল হিসেবে বিশ্বের যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে।”

নিজেদের উন্নতির ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান এই তরুণ পেসার। দেশের হয়ে বিশ্বমঞ্চে সর্বোচ্চ সাফল্য অর্জন করাই এখন তার অন্যতম বড় স্বপ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা