• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

স্বাস্থ্য পরীক্ষায় লন্ডনে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন, দেশে ফিরবেন ১৮ মে

প্রতিবেদক / ৪৮ বার
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে বিদেশ সফরে গেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

প্রেসিডেন্টের সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত শুক্রবার বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পূর্বের একটি অস্ত্রোপচারের ফলোআপ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি এই সফরে গেছেন।

জানা গেছে, যুক্তরাজ্যে অবস্থানকালে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে প্রেসিডেন্টের বিভিন্ন শারীরিক পরীক্ষা ও চিকিৎসাসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হবে। চিকিৎসা শেষে আগামী ১৭ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। পরদিন ১৮ মে সকালে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রপতির এ সফরে তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সফরসঙ্গী হয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম দেশের বাইরে গেলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে তার নির্ধারিত দুটি বিদেশ সফরের পরিকল্পনা স্থগিত হয়েছিল। পরবর্তীতে গণমাধ্যমে তিনি দাবি করেছিলেন, সে সময় তার বিদেশযাত্রা আটকে দেওয়া হয়েছিল।

গত ফেব্রুয়ারি ২০২৬-এ বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম প্রেসিডেন্টের বিদেশ সফর বাস্তবায়িত হলো। ফলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনেও সফরটি বিশেষ গুরুত্ব নিয়ে আলোচনায় এসেছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এর আগেও চিকিৎসাজনিত কারণে বিদেশ সফর করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সফরকে রুটিন চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবেই দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা