• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ব্যাংকে চাকরি নিলেন নায়িকা তমা মির্জা

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

অভিনয়ের পাশাপাশি এবার ব্যাংকিং পেশায় যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন তিনি।

ব্যাংকে চাকরির পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তমা। তার ভাষায়, অভিনয়ই তার প্রথম ভালোলাগা ও ভালোবাসার জায়গা। তাই অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার।

তমা মির্জা বলেন, অভিনয় আমার প্রথম ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। এখানে সবসময় কাজ করে যাবো। ব্যাংক কর্তৃপক্ষ আমার অভিনয়ের ব্যাপারে আন্তরিক। তাই অভিনয় চালিয়ে যেতে কোনো সমস্যা নেই।

সর্বশেষ আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ এবং ‘দাগি’ সিনেমার মাধ্যমে নজর কাড়েন তমা। তবুও সিনেমায় তার অনেক বেশি ব্যস্ততা নেই।

তমা জানান, তিনি বেছে বেছে বছরে এক-দুটি সিনেমায় অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় নিজেকে যুক্ত করার সুযোগকে জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন তমা। শুধু সিনেমা নয়, ওটিটিতেও তমার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। তার অভিনীত জানোয়ার, খাঁচার ভিতর অচিন পাখি, ফ্রাইডে কনটেন্টগুলো আলোচিত।

তমা মির্জা বলেন, ‘আমি খুব বেছে বেছে বছরে দুই-একটি সিনেমা করি। জীবনের বাকিটা অন্য কিছুতে এক্সপ্লোর করতে পারার এই সুযোগটা দারুণ। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।’

শিগগির তমা মির্জা শুরু করবেন ভিকি জাহেদের পরিচালনায় নতুন ছবি ‘খলনায়ক’। এতে তার বিপরীতে থাকবেন আফরান নিশো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা