• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

কলকাতায় হোটেলে আগুন: তৃণমূলকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

প্রতিবেদক / ২১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের অবহেলাকে দায়ী করে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল—এসআইটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার দক্ষিণ কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনে এক শিশুসহ ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে জানানো হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। একই সঙ্গে কোথায় গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী প্রশাসনের সময়ে অগ্নিনিরাপত্তা বিধি উপেক্ষা করে অনেক ভবন হোটেল ও ব্যবসায়িক কাজে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশও দিয়েছেন তিনি।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাঁচ সদস্যের এসআইটি তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা