• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

আবারও পেছাতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ভারতের বাংলাদেশ সফর আবারও পিছিয়ে যেতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল।

আগামী সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সফরের সূচি নিয়ে এখনো আলোচনা চলছে।

আগামী ৩ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে হওয়ার কথা থাকলেও হাতে রয়েছে মাত্র দুই সপ্তাহ। এর মধ্যেই বিসিবি জানিয়েছে, তারিখে সামান্য পরিবর্তন আসতে পারে।

বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ভারত সিরিজ নিয়ে দুই বোর্ড আলোচনা করছে। সিরিজ চূড়ান্ত হলে অন্যান্য টুর্নামেন্টের সূচিও সে অনুযায়ী সমন্বয় করা হবে।

গত বছরের আগস্টে হওয়ার কথা ছিল সিরিজটি। পরে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। জানুয়ারিতে বিসিবি সফরের ঘোষণা দিলেও বিসিসিআই এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি।

তবে তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক উন্নতির ইঙ্গিত মিলেছে। চলতি মাসে ভারত সফরও করেছেন তিনি।

সব মিলিয়ে, ভারত-বাংলাদেশ সিরিজ নির্ধারিত সময়ে মাঠে গড়াবে কি না, এখনো রয়েছে অনিশ্চয়তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা