• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

এ বছর আর মাঠে গড়াচ্ছে না বিপিএল, জানালেন তামিম

প্রতিবেদক / ২৮ বার
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ধারাবাহিক লোকসান ও প্রশাসনিক জটিলতা এড়াতে চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ—বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, এ বছর বিপিএল হচ্ছে না। নতুন একটি ফর্মুলা নিয়ে কাজ করছে বোর্ড।

বিসিবি সূত্রের দাবি, গত দুই আসরে বিপিএল আয়োজন করতে গিয়ে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। তামিম বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ হওয়ার কথা, লোকসান নয়। সমস্যাগুলো সমাধান না করে ক্ষতি স্বীকার করে টুর্নামেন্ট আয়োজনের কোনো অর্থ নেই।

তবে বিপিএল স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। তার মতে, প্রয়োজন হলে নতুন কাঠামো তৈরি করতে ৬ থেকে ১২ মাস সময় নেওয়া হবে।

এদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া, ব্যাংক গ্যারান্টি এবং অন্যান্য জটিলতা সমাধানে কাজ শুরু করেছে বিসিবি।

পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে নতুন ফ্র্যাঞ্চাইজি নির্বাচন প্রক্রিয়া শেষ করে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিপিএলের পরবর্তী আসর আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা