• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

নেপালে আকস্মিক বন্যার নেপথ্যে কী, তদন্তে নতুন প্রশ্ন

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার পেছনে পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব ছিল কি না, তা খতিয়ে দেখছে আবহাওয়া বিশেষজ্ঞরা। একই সঙ্গে হঠাৎ বিপুল পানির স্রোতের কারণ হিসেবে ভূমিকম্পের সম্ভাবনাও তদন্ত করছে দেশটির কর্তৃপক্ষ।
ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর ভারতে বৃষ্টি আনার পর একটি পশ্চিমা ঝড় পূর্বদিকে সরে হিমালয় অঞ্চলের দিকে যায়। এর প্রভাবে উত্তর-পূর্ব ভারত ও হিমালয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে থাকতে পারে।
চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক ডি এস পাই বলেন, ‘এই আবহাওয়াগত ঘটনাগুলোর পারস্পরিক প্রভাব এবং পাহাড়ি ভূপ্রকৃতি বন্যার ঘটনায় ভূমিকা রাখতে পারে। একই পশ্চিমা ঝঞ্ঝা পূর্বদিকে সরে যাওয়ার সময় উত্তর-পূর্বাঞ্চল ও হিমালয় এলাকায় বৃষ্টিপাত বাড়িয়েছে বলেও মত দেন তিনি।
তবে শুধু বৃষ্টিকে আকস্মিক বন্যার সরাসরি কারণ হিসেবে এখনো নিশ্চিত করা হয়নি। নেপালি কর্তৃপক্ষের ধারণা, ভূমিকম্পের কারণে কোথাও ভূমিধস বা তুষারধস সৃষ্টি হয়ে বিপুল পরিমাণ পানি হঠাৎ নিচে নেমে এসেছিল কি না, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন।
বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা ঝড়ো বাতাস বন্যার অনুকূল আবহাওয়া তৈরি করতে পারে। কিন্তু পানির আকস্মিক স্রোতের তাৎক্ষণিক কারণ জানতে আরও তদন্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা