• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

নেপাল ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

প্রতিবেদক / ৩০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৫৭ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন, যাদের অধিকাংশই বিদেশি পর্যটক।

বুধবারের এই দুর্যোগে নেপালের রাসুয়া, নুয়াকোট, ধাদিংসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। ভেসে গেছে সড়ক, সেতু, ঘরবাড়ি ও বিদ্যুৎ অবকাঠামো। একই সময়ে তিব্বতের গিরং এলাকাতেও বড় ধরনের কাদা ও পাথরের ধস নামে।

নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকও রয়েছেন।

প্রাথমিকভাবে ভূমিকম্পের পর হিমবাহ বা ভূমিধস থেকে বিপুল পানি নেমে এসে এই বিপর্যয় ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্যোগের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হয়নি।

যোগাযোগব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে তৈরি হয়েছে বড় বাধা। নেপাল ও চীনের উভয় পাশে চলছে উদ্ধার অভিযান। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় ভারতের উত্তর প্রদেশ ও বিহারেও সতর্কতা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা