• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা

পিএসজি ছাড়ছেন বারকোলা! সম্ভাব্য গন্তব্য লিভারপুল

আকাশ দাশ সৈকত / ২৮ বার
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে দুর্দান্ত মৌসুম কাটানোর পর এবার ক্লাব ছাড়ার পথে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা। সবকিছু পরিকল্পনামতো এগোলে চলতি সপ্তাহেই দলবদলের বাজারে বড় চমক দেখা যেতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবির প্রতিবেদনে জানা গেছে, ইংলিশ জায়ান্ট লিভারপুলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে এই তারকা ফরোয়ার্ডের দলবদল নিয়ে। চুক্তিটি সম্পন্ন হলে বারকোলাকে দলে ভেড়াতে লিভারপুলের খরচ হতে পারে সর্বোচ্চ ১২৩ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার কোটি টাকারও বেশি।

বিবিসি স্পোর্টের প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুরুতে বারকোলার জন্য ১৪৫ মিলিয়ন পাউন্ড দাবি করেছিল পিএসজি। তবে শেষ পর্যন্ত লিভারপুলের সঙ্গে ১০৬ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক চুক্তিতে রাজি হয়েছে প্যারিসের ক্লাবটি। এর সঙ্গে পারফরম্যান্সভিত্তিক আরও ১৭ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে।

মাত্র ২৩ বছর বয়সী বারকোলা লিঁও ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই নিজেকে ইউরোপের অন্যতম প্রতিভাবান ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্যারিসের ক্লাবটির হয়ে তিনি জিতেছেন তিনটি লিগ ওয়ান শিরোপা। পাশাপাশি তার অর্জনের তালিকায় রয়েছে দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ফরাসি কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা