• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুর ক্যাডেট মেধা বৃত্তির সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান কক্সবাজারে ডেঙ্গুতে আক্রান্ত ৩৮৫৬, রোহিঙ্গাই ২৫০৭ কুমিল্লায় যুবলীগ নেতাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি জোন কমান্ডারস কাপের ফাইনালে গাউসপুর সিটি এফসির শিরোপা জয় চুয়াডাঙ্গায় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে, গাছের চারা বিতরণ কালীগঞ্জের স্বাস্থ্য-শিক্ষা ও যোগাযোগে আসবে বড় পরিবর্তন: এমপি ফজলূল হক মিলন পদ্মা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা

ডোপ টেস্টে অনুপস্থিতি, নাডার নোটিশে বিপাকে যশস্বী-শেফালি

প্রতিবেদক / ৭৪ বার
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

ডোপ পরীক্ষা সংক্রান্ত জটিলতায় পড়েছেন যশস্বী জয়সওয়াল ও শেফালি ভার্মা। নির্ধারিত সময়ে ডোপ পরীক্ষার জন্য উপস্থিত না থাকায় এই দুই ভারতীয় ক্রিকেটারকে নোটিশ পাঠিয়েছে ন্যাশনাল এন্টি-ডোপিং এজেন্সি (নাডা)।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি⁠� এবং পিটিআই সূত্রে জানা গেছে, গত বছরের ৭ নভেম্বর নমুনা সংগ্রহের জন্য শেফালি ভার্মার বাসায় গিয়েও তাকে পাননি ডোপ কন্ট্রোল কর্মকর্তারা। একইভাবে ১৭ ডিসেম্বর নমুনা সংগ্রহ করতে গিয়ে যশস্বী জয়সওয়ালকেও খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে এ বিষয়ে ব্যাখ্যা জানতে চাওয়া হলেও দুই ক্রিকেটারের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছে নাডা। এ কারণে তাদের ‘পরীক্ষায় অনুপস্থিত’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

বিষয়টি ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। একই সঙ্গে ডোপ পরীক্ষা না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে দুই ক্রিকেটারকে শেষবারের মতো সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে।

নাডার রেজিস্টার্ড টেস্টিং পুলে থাকা অ্যাথলেটদের নির্ধারিত সময় ও ঠিকানা আগেই জমা দিতে হয়, যাতে কর্মকর্তারা গিয়ে নমুনা সংগ্রহ করতে পারেন। নির্ধারিত স্থানে উপস্থিত না থাকলে এন্টি-ডোপিং নীতিমালা অনুযায়ী সেটিকে ‘মিসড টেস্ট’ বা পরীক্ষায় অনুপস্থিতি হিসেবে বিবেচনা করা হয়।

ক্রিকেটবিশ্বে এই ঘটনা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। কারণ, আন্তর্জাতিক পর্যায়ে ডোপবিরোধী নীতিমালা লঙ্ঘনের অভিযোগ খেলোয়াড়দের ক্যারিয়ারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা