• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?

প্রতিবেদক / ১৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বিরাট কোহলি ও আনুশকা শর্মার লন্ডনে বসবাস নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। কেন এই তারকা দম্পতি ভারতের বাইরে গিয়ে জীবনযাপন বেছে নিয়েছেন, এবার সেই প্রশ্নের নতুন ব্যাখ্যা সামনে এসেছে মাধুরী দীক্ষিতের স্বামী ও চিকিৎসক ড. শ্রীরাম নেনের পুরোনো এক সাক্ষাৎকারের বক্তব্যে।

এক পডকাস্টে বিরাট-আনুশকার লন্ডনে চলে যাওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ড. নেনে দাবি করেন, এ বিষয়ে একসময় আনুশকার সঙ্গেও তার কথা হয়েছিল।

তার বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত তারকাখ্যাতি ও জনসমাগমের বাইরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছেন বিরাট ও আনুশকা। বিশেষ করে সন্তানদের এমন পরিবেশে বড় করতে চেয়েছেন, যেখানে প্রচার ও মানুষের নজরদারির চাপ তুলনামূলকভাবে কম।

ড. নেনে বলেন, ভারতে বিরাট-আনুশকার মতো জনপ্রিয় তারকা দম্পতির জন্য ব্যক্তিগত সময় কাটানো কঠিন। বাইরে বের হলে ভক্তদের ভিড়, ক্যামেরা ও ছবি তোলার আবদার প্রায়ই তাদের ব্যক্তিগত পরিসরে প্রভাব ফেলে।

তার দাবি, অতিরিক্ত ভিড় ও সবসময় মানুষের নজরে থাকার বিষয়টি লন্ডনে যাওয়ার অন্যতম কারণ হিসেবে আনুশকা উল্লেখ করেছিলেন।

তুলনামূলক নিরিবিলি পরিবেশ ও ব্যক্তিগত পরিসরের সুযোগ থাকায় সন্তানদের নিয়ে স্বাভাবিক জীবনযাপনের জন্য লন্ডনকে উপযুক্ত মনে হয়েছে এই তারকা দম্পতির—এমনটাই উঠে এসেছে ড. নেনের বক্তব্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা