• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

নেইমারের মাঠ ক্ষোভে পালমেইরাসের কড়া খোঁচা

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নেইমারকে ঘিরে ম্যাচের পর চোটের চেয়ে বেশি আলোচনা এখন সান্তোসের মাঠ নিয়ে। ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পালমেইরাসের সঙ্গে গোলশূন্য ড্র করেও প্রথম লেগে ৩-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে সান্তোস। ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। একই সময়ে চোট নিয়ে বেরিয়ে যান আরও দুই সতীর্থ। মাঠ ছাড়ার সময় নেইমারকে কাঁদতেও দেখা যায়।

ম্যাচ শেষে সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোর বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকা। নেইমারের অভিযোগ, ম্যাচের আগের দিন মাঠে কাজ করার পর পুরো মাঠে তৈরি হয়েছিল অসংখ্য গর্ত। ফলে স্বাভাবিকভাবে দৌড়ানো ও ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়েছিল। তাঁর মতে, এমন মাঠ খেলোয়াড়দের চোটের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

নেইমারের এই অভিযোগের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা ব্যঙ্গ করেছে পালমেইরাস। নিজেদের মাঠ নুবাঙ্ক পারকের উদাহরণ দিয়ে ক্লাবটি জানায়, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য নিয়মিত মাঠের যত্ন নেওয়া হয় এবং ঘাস রাখা হয় সমান ও গর্তমুক্ত।

চোটের প্রসঙ্গ টেনে নিজেদের খেলোয়াড়দের ইনজুরি রেকর্ড নিয়েও আত্মবিশ্বাস দেখিয়েছে পালমেইরাস। কার্যত নেইমারকে উদ্দেশ করে তাদের বার্তা—খারাপ মাঠের সমাধান হলো ভালো মাঠ তৈরি করা।

এদিকে মাঠের বিতর্কের পাশাপাশি সান্তোসের লড়াইও কঠিন। ব্রাজিলিয়ান কাপে বিদায়ের পর লিগেও ১৪ নম্বরে থাকা দলটি অবনমন অঞ্চল থেকে মাত্র চার পয়েন্ট দূরে। সব মিলিয়ে নেইমারের চোট, মাঠ নিয়ে বিতর্ক এবং দলের ফল—চাপ বাড়ছে সান্তোসের ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা