• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

কুকুরেয়ার চোট! ইন্টার মিলান ম্যাচ নিয়ে শঙ্কা

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সদ্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তারকা মার্ক কুকুরেয়ার চোট নিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচের আগে শঙ্কা তৈরি হয়েছে। লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ ব্যবধানে হারের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এই ডিফেন্ডারকে।

বেতিসের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে কুকুরেয়াকে বদলি করা হলেও সেটি শারীরিক ক্লান্তি কিংবা দুর্বলতার কারণে নয়। জানা গেছে, ম্যাচের শেষদিকে মাংসপেশিতে চোট অনুভব করায় কোচ হোসে মরিনিয়ো তাকে মাঠ থেকে তুলে নেন।

তবে কুকুরেয়ার চোট কতটা গুরুতর, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে স্প্যানিশ এই তারকার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত কুকুরেয়া মাঠে নামতে না পারলে তার জায়গায় একাদশে দেখা যেতে পারে আলভারো কারেরাসকে।

কুকুরেয়াকে নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হওয়ার পাশাপাশি রিয়াল মাদ্রিদের চোটের তালিকাও বেশ লম্বা। অরেলিয়াঁ চুয়ামেনি, এদের মিলিতাও, রদ্রিগো, ফেরলান্ড মেন্ডি ও তরুণ এনদ্রিক ইতোমধ্যেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। তবে চুয়ামেনি কিংবা রদ্রিগোর মধ্যে অন্তত একজনকে ইন্টার মিলানের বিপক্ষে পাওয়া যেতে পারে বলে আশাবাদী রিয়ালের কোচিং স্টাফ।

এদিকে কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে থাকছেন না আর্দা গুলার, বের্নার্দো সিলভা ও এদুয়ার্দো কামাভিঙ্গা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা