• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন এক সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড

রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি’র সাক্ষাৎ,ফলপ্রসূ আলোচনা

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: / ১২ বার
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুর-১ বীরগঞ্জ কাহারোল আসনের মাননীয় এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন।

এমপি তাঁর নিজস্ব ফেজবুক পেজে লিখেছেন মহামান্য রাষ্ট্রপতি দীর্ঘদিন দলের মহাসচিব থাকা অবস্থায় পাহাড় সম ধৈর্য ধারন করেছেন।
সততার সাথে প্রবল প্রতিকূলতার মধ্য দিয়ে দলকে পরিচালিত করেছেন, মন্ত্রী হিসেবে দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগের দিন পর্যন্ত তিনি (মহামান্য রাষ্ট্রপতি) তাঁকে অভিভাবকত্বের ছায়ায় আগলে রেখেছেন।
এমপি তার নির্বাচিত সংসদীয় আসন অবহেলিত বীরগঞ্জ-কাহারোলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে কথা বলেছেন মহামান্য রাষ্ট্রপতি মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ও উন্নয়ন কান্ডারী সচেতন ব্যক্তিবর্গ,

দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, চেম্বার অফ কমার্সের পরিচালক, সাবেক ভিপি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু এবং অপর প্রার্থী যুবদলের সাবেক আহ্বায়ক, ইটভাটা মালিক সমিতির যুগ্ম সম্পাদক, বিশিষ্ট খেলোয়াড় এবং রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আক্কাস আলী।

উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল,

পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা,

যুবদলের সদস্য সচিব মরিচা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তানভীর চৌধুরী, বিএনপি নেতা ও নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসসহ অন্যান্যরা বুক ভরা আশা নিয়ে আশান্বিত হয়ে বলেন তিনি (মহামান্য রাষ্ট্রপতি) এমপি মহোদয়ের প্রার্থীত সকল বিষয় যা আমাদের চাহিদা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
এ বিশ্বাস এই অঞ্চলের গনমানুষসহ সমগ্র দেশের মানুষ আন্তরিকভাবে হৃদয়ে ধারণ করে।

তাছাড়া বর্তমানে বীরগঞ্জ কাহারোলে সরকার ঘোষিত কোন বালুমহাল না থাকায় বালু সংকটের কারনে সরকারী-বেসরকারি উন্নয়ন মুলক কাজ অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে মর্মে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা