• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় এআই নিয়ে ভয়াবহ শঙ্কা, মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন! সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর পিরোজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী, পুরস্কার পেল বিজয়ীরা মান্দায় অভিযানে ২১০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস, গ্রেপ্তার ১ বাংলাদেশের বাজারে ভারতের ইলিশ, আসল রহস্য কী? ময়মনসিংহ মেডিকেলে আগুন, শিশুসহ ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৮ জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার টাঙ্গাইলের কালিহাতীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটে “লালন সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত

বগুড়ায় ‘রয়েল কাচ্চি’ ও ‘ঢাকা কাচ্চি ডাইন’-এ অভিযান

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি / ১০ বার
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রবিবার (১৩ আগষ্ট ) বেলা ১২.৩০ টা থেকে দুপুর ০২.০০ টা পর্যন্ত স্টেশন রোড, বগুড়া সদর, বগুড়া এলাকায় অবস্থিত “রয়েল কাচ্চি” এবং “ঢাকা কাচ্চি ডাইন” নামক প্রতিষ্ঠান দুটিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-

১. খাসির কাচ্চি ও বিরিয়ানি ঘোষণা দিলেও ছাগী/ভেড়ার মাংস দিয়ে তৈরি কাচ্চি বিক্রি করতে দেখা যায়;
২. মূল্য তালিকায় খাসির মাংস ঘোষণা দিলেও ছাগী/ভেড়ার মাংসের ঘোষণা করতে দেখা যায়নি; ৩. রান্নাঘর পরিদর্শনে গিয়ে অপরিশোধিত লবণ ব্যবহার করে কাচ্চি/বিরিয়ানিসহ অন্যান্য খাদ্য প্রস্তুত করতে দেখা যায়;
৪. অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘরে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়।

উক্ত অপরাধে “রয়েল কাচ্চি” কে ৫,০০০/- (পাঁচ হাজার) এবং “ঢাকা কাচ্চি ডাইন” কে ১০,০০০/-(দশ হাজার টাকা) তাৎক্ষণিক জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং বিধি মোতাবেক নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিপণনে সার্বিক নির্দেশনা প্রদান করা হয়।

জনাব মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া ও জনাব মোঃ মেহেদি হাসান, সহঃ পরিঃ ভোক্তা অধিদপ্তর, বগুড়া এর নেতৃত্বে পরিচালিত মনিটরিংয়ে জনাব মোঃ শরিফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া ও জনাব মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।

সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের একটি চৌকস টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা