• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানিয়ে দিলেন কার্লো আনচেলত্তি বিজেপি প্রভাবে পশ্চিমবঙ্গে গরুর মাংসের সংকট, বিপাকে মুসলিমরা পৃথিবীর কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশেও যুদ্ধের প্রস্তুতি পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

টাঙ্গাইলের কালিহাতীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটে “লালন সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি: / ৬ বার
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর লালন সংগীত সন্ধ্যা। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বাগুটিয়ার সাধুর ধামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত লালন সংগীত সন্ধ্যায় সভাপতিত্ব করেন রুহুল আমিন খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন মিজান ভারাড়ী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, এলজিইডি কালিহাতী, টাঙ্গাইলের প্রকৌশলী সানোয়ার হোসেন এবং কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাউল সমিতির সভাপতি সুনীল সরকার এবং কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধুসংঘের সভাপতি বাবু হরি মোহন পাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার, সাধু পরিষদের সাধারণ সম্পাদক দুলাল মাস্টার, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল আলম ফকির ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লেলিন।

এছাড়াও সাধুসংঘ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম কাঙ্গাল রফিক, বুলবুল আহমেদ, লালন সিদ্দিকী, আল কামাল রতন, কানাই লাল সরকারসহ অনেকে।
লালন সংগীত সন্ধ্যায় বাউল ও লালনশিল্পীরা লালন সাঁইজির বিভিন্ন দর্শন ও মানবতাবাদী ভাবধারার গান পরিবেশন করেন। সংগীতের মধ্য দিয়ে মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা ও আত্মশুদ্ধির বার্তা তুলে ধরা হয়। দীর্ঘ সময় ধরে চলা এ আয়োজনে সাধু, বাউল, ফকির ও লালনভক্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
আয়োজকরা জানান, লালন দর্শন ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয়ে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা