• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় এআই নিয়ে ভয়াবহ শঙ্কা, মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন! সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর পিরোজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী, পুরস্কার পেল বিজয়ীরা মান্দায় অভিযানে ২১০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস, গ্রেপ্তার ১ বাংলাদেশের বাজারে ভারতের ইলিশ, আসল রহস্য কী? ময়মনসিংহ মেডিকেলে আগুন, শিশুসহ ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৮ জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার টাঙ্গাইলের কালিহাতীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটে “লালন সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

প্রতিবেদক / ১১ বার
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত ধাপে ইউনিয়ন পরিষদ—ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন ভবনে ইউপি নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা শেষে তিনি জানান, দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়নের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টিতে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।

প্রাথমিক সূচি অনুযায়ী, ১২ নভেম্বর প্রথম ধাপ, ১৩ ডিসেম্বর দ্বিতীয় এবং ৩০ ডিসেম্বর তৃতীয় ধাপের ভোট হবে। এরপর ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম, ২২ এপ্রিল ষষ্ঠ এবং ২৭ মে সপ্তম ধাপের ভোটের পরিকল্পনা রয়েছে।

প্রথম পাঁচ ধাপেই অধিকাংশ ইউনিয়নের নির্বাচন শেষ করার চেষ্টা করা হবে। মামলা ও অন্যান্য জটিলতায় পিছিয়ে থাকা ইউনিয়নগুলোকে ষষ্ঠ ও সপ্তম ধাপে রাখা হবে।

এদিকে নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা এবং ২১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বিষয়ক সভা হবে। এছাড়া ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে বিদ্যমান আইনেই ইউপি নির্বাচন আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা