• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন মেসি চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের ইউক্রেনে ভয়াবহ হামলা, একদিনে নিহত হাজারের বেশি সেনা গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে মদনে নির্মাধীন ছাত্রী নিবাসে বিদ্যুৎস্পৃ্ষ্ট হয়ে এক যুবকের মৃত্যু গাজীপুরে অনুমোদনহীন প্লাষ্টিক কারখানায় অভিযান, আর্থিক জরিমানা মদনে ছোট বোনকে ছুরিকাঘাত করে বড় বোনকে নিয়ে যাওয়ার অভিযোগ কালিয়াকৈর সাত জুয়াড়ি গ্রেফতার দুই কন্যাসন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পলায়ণ

দুই কন্যাসন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পলায়ণ

গাজী তাহের লিটন, ভোলা / ১ বার
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে দুই কন্যাসন্তানকে রেখে প্রবাসী স্বামীর স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। অভিযোগ রয়েছে, যাওয়ার সময় তিনি স্বামীর কষ্টার্জিত জমানো টাকা ও স্বর্ণালংকারও সঙ্গে নিয়ে যান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সরেজমিন জানাযায়: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বৌদ্যেরপোল বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিনের স্ত্রী দিলরুবা বেগম (২৭) দুই কন্যাসন্তানকে রেখে একই এলাকার অহিদ মিয়ার ছেলে আনিসুর রহমানের সঙ্গে চলে গেছেন। এ সময় তার স্ত্রী প্রবাসী রিয়াজের জমানো ১৫ লাখ ৭৭ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তিনি।

প্রবাসী রিয়াজ জানান: তার স্ত্রী পালিয়ে যাওয়ার পর থেকে ওই প্রেমিকের বিভিন্ন ছবি ও তথ্য ব্যবহার করে তাঁর দুই নিষ্পাপ কন্যাসন্তানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি।

প্রবাসে অবস্থান করায় নিজের দুই কন্যাসন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী রিয়াজ।

সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা