• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

হাম-রুবেলা টিকাদানে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে রাসিক, অর্জন শতভাগেরও বেশি সাফল্য

প্রতিবেদক / ১২ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহী মহানগরীতে পরিচালিত হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকার আওতায় এনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

রাসিকের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, স্কুল ও কমিউনিটি পর্যায়ে পরিচালিত এ কার্যক্রমে মোট লক্ষ্যমাত্রা ছিল ৫৪ হাজার ৮৮৬ জন শিশু। এর বিপরীতে টিকা প্রদান করা হয়েছে ৫৭ হাজার ৩৭০ জনকে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০৪ দশমিক ৫৩ শতাংশ।

এই সফলতা অর্জনের পর মো. মাহফুজুর রহমান রিটন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, রাসিকের স্বাস্থ্যকর্মী, ইপিআই সুপারভাইজার, স্বেচ্ছাসেবক, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নগরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রাসিক প্রশাসক বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম পর্যায়েই লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত রাজশাহী মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে মোট ৪৩৮টি কেন্দ্রে প্রথম ধাপের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রমের সময়সীমা আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে ‘মপ-আপ’ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে তাৎক্ষণিকভাবে টিকা প্রদান এবং র‌্যাপিড কনভিনিয়েন্স মনিটরিংয়ের মাধ্যমে তথ্য অনলাইনে আপলোড করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা