• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

স্থানীয় নির্বাচনে ডিজিটাল ব্যবস্থার প্রস্তুতি

প্রতিবেদক / ৫৪ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

স্থানীয় সরকার নির্বাচনকে আরও স্বচ্ছ, নিরাপদ ও সময়োপযোগী করতে ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রচলিত ম্যানুয়াল ব্যবস্থার পরিবর্তে নির্বাচন পরিচালনায় প্রযুক্তিনির্ভর কার্যক্রম যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ এবং দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে উপজেলা, জেলা পরিষদ ও সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে।

বর্তমানে দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩ হাজার ৭৫৫টি নির্বাচন উপযোগী হয়েছে। আগামী বছরে আরও ৩৪৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওতায় আসবে। এছাড়া ৪৯৫টি উপজেলা পরিষদ, ১২টি সিটি করপোরেশন ও ৬১টি জেলা পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে কমিশনের।

স্থানীয় নির্বাচনে ডিজিটাল ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন নির্বাচন কমিশনের তিন কর্মকর্তা। আগামী ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণের জন্য তাদের অনুমোদন দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মুহাম্মদ আশরাফুল আলম এ সফরে অংশ নেবেন। তারা ২৭ মে দেশ ত্যাগ করে ৭ জুন ফিরবেন।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ‘নির্বাচনি ক্যালেন্ডার’ নামে একটি সফটওয়্যারও প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। এই সফটওয়্যারে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বশেষ নির্বাচন, গেজেট প্রকাশ, শপথগ্রহণ, প্রথম সভা, ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনর্বিন্যাস ও মামলা-সংক্রান্ত তথ্য এতে হালনাগাদ রাখা হবে বলে জানিয়েছে কমিশন।

এ ছাড়া উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের আগামী ১৫ মের মধ্যে প্রয়োজনীয় তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগ পুরো কার্যক্রম তদারকি করবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এক বছরে চার হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করতে হবে। এ কারণে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা নির্বাচন আয়োজনকে আরও কার্যকর ও সহজ করবে বলে তারা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা