• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষিত বেকারত্ব ও নৈতিকতার অবক্ষয়: বাড়ছে সামাজিক অস্থিরতা রাজশাহী সফরে কৃষি ও মৎস্যমন্ত্রী, ফুল দিয়ে বরণ করলেন রাসিক প্রশাসক মির্জাপুরে রাতের আঁধারে নাগরপাড়া নদীতে অবৈধ ড্রেজারে বালু-মাটি উত্তোলন ভোক্তা-অধিকারের অভিযান খুলনায় ১ লক্ষ ৫৩ হাজার ৫ শত টাকা জরিমানা সোনারগাঁয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ ঠাকুরগাঁও জেলা জামায়াতের নতুন আমির মোহাম্মদ আলমগীর বরিশাল পোর্টরোডে ফুটপাত দখল করে ব্যবসা,২৫ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রির দায়ে সার ডিলারকে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড

রাতের আঁধারে কৃষকের স্বপ্ন ছাই ফলন্ত কফি গাছ কেটে ফেলে তছনছ

মো: মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি / ৩৪ বার
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফুল। তিনি পরের জমি লিজ নিয়ে কপি চাষ করেছিলো। কিন্তু রাতের আঁধারে একদল দুর্বৃত্তের তান্ডবে নিঃস্ব হয়ে গেছেন কফি চাষি মো: শরিফুল প্রায় লাখ টাকা ক্ষতি। দীর্ঘদিন লালন-পালন করে ফলন ধরা বেশ কিছু কফি গাছ কেটে ও উপড়ে ফেলে তছনছ করে দিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। দিনের পর দিন ধরে দেওয়া কষ্ট, মেধা ও কঠোর শ্রম মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাওয়ায় চরম হতাশা ও কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী কৃষক শরিফুল।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পরম যত্নে গড়ে তোলা ওই কফি ক্ষেতটিতে চলতি মৌসুমে দারুণ ফলন এসেছিল। গাছগুলোতে সবুজ ও লাল কফির গুটি ঝুলছিল, যা থেকে ভালো উপার্জনের স্বপ্ন দেখছিলেন চাষি। কিন্তু রাতের আঁধারে শত্রুতামূলকভাবে গাছগুলো গোড়া থেকে কেটে ও উপড়ে ফেলা হয়। সকালে ক্ষেতে গিয়ে এমন তছনছ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন কৃষক শরিফুল ও স্থানীয় বাসিন্দারা।

​ক্ষতিগ্রস্ত কৃষক শরিফুল নিজ কণ্ঠে বলেন, “এই কফি গাছগুলো শুধু ফসল ছিল না, এগুলো ছিল আমার সন্তানের মতো। দিন-রাত এক করে পরিশ্রম করে আজ এই পর্যায়ে এনেছিলাম। রাতের আঁধারে কারা আমার এমন সর্বনাশ করল বুঝতে পারছি না। আমার সব স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেল।”

​এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অন্য কৃষকরাও। তারা বলছেন, কৃষকের কষ্টের ফসল ধ্বংস করা একটি জঘন্য ও বর্বর অপরাধ। এমন ঘটনা গ্রামীণ অর্থনীতি ও উদীয়মান কফি চাষের ওপর বড় ধরনের আঘাত। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা