• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে রাতের আঁধারে নাগরপাড়া নদীতে অবৈধ ড্রেজারে বালু-মাটি উত্তোলন ভোক্তা-অধিকারের অভিযান খুলনায় ১ লক্ষ ৫৩ হাজার ৫ শত টাকা জরিমানা সোনারগাঁয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ ঠাকুরগাঁও জেলা জামায়াতের নতুন আমির মোহাম্মদ আলমগীর বরিশাল পোর্টরোডে ফুটপাত দখল করে ব্যবসা,২৫ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রির দায়ে সার ডিলারকে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে আহত হামলাকারী আটক চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার জাইকা অনুদান

রাজাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা

মোঃ রানা বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি : / ৩৬ বার
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে, ওয়ার্ডভিত্তিক জনসংযোগ জোরদার করা এবং নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিটি ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম ত্বরান্বিত করতে এবং কেন্দ্রভিত্তিক সমন্বয় কমিটি সক্রিয় রেখে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং তৃণমূল ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে

দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় রাজাপুর ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, পৌর বিএনপির সাবেক সদস্য মিঞা শামীম, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন খাঁন আলো, উপজেলা কৃষকদলের সভাপতি নাজিম উদ্দীন, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ রিজন আহমেদ, উপজেলা জাসাস এর সভাপতি মোঃ আবু হোসেন সহ রাজাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা