• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

হাম পরিস্থিতি ও টিকা সংকট নিয়ে  তদন্ত কমিটি গঠনের ঘোষণা

প্রতিবেদক / ৩৯ বার
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

হাম রোগের সংক্রমণ বৃদ্ধি এবং টিকা সংকটের প্রকৃত কারণ উদঘাটনে দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, হামের সংক্রমণ ও বর্তমান সংকট পরিস্থিতি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

উপদেষ্টা আরও জানান, সম্প্রতি হামের কারণে শত শত শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। কী কারণে টিকার সংকট তৈরি হলো এবং টিকা প্রদানে কোনো ধরনের অবহেলা বা প্রশাসনিক ত্রুটি ছিল কি না—তা খতিয়ে দেখা হবে তদন্তের মাধ্যমে।

তিনি বলেন, তদন্তে যদি কোনো অনিয়ম বা অপরাধ প্রমাণিত হয়, তবে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে হামের চিকিৎসা ও প্রতিরোধে সরকারের উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

ব্রিফিংয়ে জাহেদ উর রহমান আরও জানান, দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বর্তমানে কোনো ধরনের জ্বালানি সংকট নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা