নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশে ‘মাননীয়’ সম্বোধন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব চলাকালে তিনি এ মন্তব্য করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নিয়ে খোলামেলা আলোচনার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানের শুরু থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেগুলোর উত্তর দেন। এ সময় শিক্ষার্থী মোবাশ্বেরুজ্জামান হাসান প্রশ্ন করেন।
তারেক রহমান বলেন, আলোচনার পরিবেশকে আরও স্বাভাবিক ও আন্তরিক রাখতে ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করাই ভালো হবে—এমন অনুরোধ তিনি শিক্ষার্থীদের প্রতি জানান।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। এ কর্মশালায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আধুনিকায়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানটি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষক মহলে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।