• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষিত বেকারত্ব ও নৈতিকতার অবক্ষয়: বাড়ছে সামাজিক অস্থিরতা রাজশাহী সফরে কৃষি ও মৎস্যমন্ত্রী, ফুল দিয়ে বরণ করলেন রাসিক প্রশাসক মির্জাপুরে রাতের আঁধারে নাগরপাড়া নদীতে অবৈধ ড্রেজারে বালু-মাটি উত্তোলন ভোক্তা-অধিকারের অভিযান খুলনায় ১ লক্ষ ৫৩ হাজার ৫ শত টাকা জরিমানা সোনারগাঁয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ ঠাকুরগাঁও জেলা জামায়াতের নতুন আমির মোহাম্মদ আলমগীর বরিশাল পোর্টরোডে ফুটপাত দখল করে ব্যবসা,২৫ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রির দায়ে সার ডিলারকে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড

‎৪৯ বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে আটক ১১ লাখ টাকার ভারতীয় পণ্য

‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: / ৩১ বার
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

‎
‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১১ লাখ ৯ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১২৬টি শাড়ি, ২টি থ্রিপিস, ২টি কম্বল, ৪ প্যাকেট ফুচকা, ২ কেজি কিসমিস, ১২০টি চকলেট, ২ প্যাকেট সনপাপড়ি ও ১২৪টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৯ হাজার ৩০০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
‎
‎তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা