• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফের বিয়ের বিষয়ে মুখ খুললেন পরীমনি ব্রাজিল ফুটবল থেকে অবসর নিলেন নেইমার কাহারোলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার পত্নীতলায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী,প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড ভালোবাসার নতুন সুরে আসিফ-বেবী, পর্দায় উড়বে ‘স্বপ্ন ঘুড়ি’ ​স্বামী হত্যার রহস্য ঘোর কাটেনি, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রী অন্তরার রোমান্টিক দৃশ্যে শাকিবের সঙ্গে অস্বস্তি বোধ করেন সাবিলা নূর?

মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

প্রতিবেদক / ৬১ বার
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আনিসুর রহমান
মেঘনা প্রতিনিধি
বাংলাদেশ নিউস টুডে

কুমিল্লার হোমনা থানা এলাকার সিনিয়া থেকে ধাওয়া করে একটি প্রাইভেটকারকে মানিকারচর বাজার এলাকায় আটক করা হয়। এ সময় গাড়ির ড্রাইভার গাড়িটি ফেলে পালিয়ে যায় বলে জানা যায়।

পরে মেঘনা থানা পুলিশ ও হোমনা থানা পুলিশ যৌথভাবে স্থানীয় জনগণের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ি থেকে ২ কেজি ওজনের মোট ৩০টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ প্রায় ৬০ কেজি।

ঘটনার পর জব্দকৃত মাদক ও প্রাইভেটকারটি হোমনা থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সচেতন মহল মনে করছে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও আরও সচেতন হতে হবে। যার যার এলাকায় যেন কোনো ধরনের মাদক পরিবহন, বিক্রি কিংবা সেবন না হয়, সে বিষয়ে সবাইকে নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা