• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষিত বেকারত্ব ও নৈতিকতার অবক্ষয়: বাড়ছে সামাজিক অস্থিরতা রাজশাহী সফরে কৃষি ও মৎস্যমন্ত্রী, ফুল দিয়ে বরণ করলেন রাসিক প্রশাসক মির্জাপুরে রাতের আঁধারে নাগরপাড়া নদীতে অবৈধ ড্রেজারে বালু-মাটি উত্তোলন ভোক্তা-অধিকারের অভিযান খুলনায় ১ লক্ষ ৫৩ হাজার ৫ শত টাকা জরিমানা সোনারগাঁয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ ঠাকুরগাঁও জেলা জামায়াতের নতুন আমির মোহাম্মদ আলমগীর বরিশাল পোর্টরোডে ফুটপাত দখল করে ব্যবসা,২৫ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রির দায়ে সার ডিলারকে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড

ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ( নওগাঁ) / ৪০ বার
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নওগাঁর ধামইরহাটে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মোঃ নাহিদ ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ১০ মিনিটে উপজেলার পাথরকাটা এলাকায় আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক নাহিদ ইসলাম ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন এলাকার পাথরঘাটা গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২৫৭/৪-আর থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাথরকাটা এলাকায় পাকা রাস্তার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে এসব ট্যাবলেট ও মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দ করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা