• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে রাতের আঁধারে নাগরপাড়া নদীতে অবৈধ ড্রেজারে বালু-মাটি উত্তোলন ভোক্তা-অধিকারের অভিযান খুলনায় ১ লক্ষ ৫৩ হাজার ৫ শত টাকা জরিমানা সোনারগাঁয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ ঠাকুরগাঁও জেলা জামায়াতের নতুন আমির মোহাম্মদ আলমগীর বরিশাল পোর্টরোডে ফুটপাত দখল করে ব্যবসা,২৫ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রির দায়ে সার ডিলারকে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে আহত হামলাকারী আটক চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার জাইকা অনুদান

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

ফরিদপুর প্রতিনিধিঃ / ১৩ বার
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার দুলাল মিয়ার ছেলে এজাজুল (২০) এবং নগরকান্দা উপজেলার শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০)।

আহত দুজন হলেন নগরকান্দা উপজেলার রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০) এবং ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা এলাকার শওকত আলীর ছেলে রাজন (২১)।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, সন্ধ্যায় চার যুবক দুটি মোটরসাইকেল নিয়ে বিশ্বরোড গোলচত্বর এলাকায় ঘুরতে আসেন। এ সময় মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে চারজনই গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

সোমবার রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছরে ভাঙ্গা গোলচত্বর ও আশপাশের মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ে এলাকায় ৪৭টি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও প্রায় ৮৪ জন আহত হয়েছেন। তবে এ পরিসংখ্যানের সঙ্গে ভাঙ্গা হাইওয়ে থানা ও হাসপাতালের তথ্যের মিল রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা