• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে রাতের আঁধারে নাগরপাড়া নদীতে অবৈধ ড্রেজারে বালু-মাটি উত্তোলন ভোক্তা-অধিকারের অভিযান খুলনায় ১ লক্ষ ৫৩ হাজার ৫ শত টাকা জরিমানা সোনারগাঁয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ ঠাকুরগাঁও জেলা জামায়াতের নতুন আমির মোহাম্মদ আলমগীর বরিশাল পোর্টরোডে ফুটপাত দখল করে ব্যবসা,২৫ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রির দায়ে সার ডিলারকে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে আহত হামলাকারী আটক চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার জাইকা অনুদান

ভৈরবে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ের পরদিন পালালেন নববধুূ

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা/ / ৩৫ বার
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের পরদিন স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক নববধূর বিরুদ্ধে। এ ঘটনায় ২ নভেম্বর রাতে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নববধূর স্বামী মতিন মিয়া (৩৬)।

অভিযুক্ত নববধূ পালিয়া খাতুন (২২) উপজেলার শিবপুর ইউনিয়নের ছনছাড়া এলাকার মৃত হেলিম মিয়ার বাড়ির মৃত ইজ্জত আলীর মেয়ে। আর ভুক্তভোগী স্বামী মতিন মিয়া পৌর শহরের জগন্নাথপুর কান্দাহাটি এলাকার মৃত চুন্নু মিয়ার ছেলে। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাতে পারিবারিকভাবে পৌর শহরের জগন্নাথপুর কান্দাহাটি এলাকার মতিন মিয়ার সঙ্গে পাপিয়া খাতুনের বিয়ে হয়। এর পরদিন ২ নভেম্বর সকাল ১১টার দিকে নববধূর শ্বশুরবাড়ির লোকজনের অগোচরে ও চোখের আড়ালে পালিয়ে যান তিনি। এ সময় নববধূ সঙ্গে করে ১ ভরি ওজনের স্বর্ণের একটি চেইন, ১০ আনা ওজনের স্বর্ণের একজোড়া কানের দুল, ২ ভরি ৮ আনা ওজনের আরও একজোড়া কানের দুল, ১৪ আনা ওজনের ৩টি স্বর্ণের আংটি এবং নগদ ৩ লাখ ১০ হাজার টাকাসহ মোট ১৪ লাখ টাকার মালামাল নিয়ে যান।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যেকোনো পরিবারের ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার সময় অভিভাবকদের আরও সচেতন হওয়া উচিত। বিয়ের আগে ছেলে বা মেয়ের অন্য কারো সঙ্গে প্রেমের সম্পর্ক বা পূর্ব ইতিহাস আছে কি না, তা ভালোভাবে যাচাই-বাছাই করা প্রতিটি পরিবারের দায়িত্ব।

অভিযুক্ত নববধূর বোন সুবর্ণা বলেন, আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিল পাপিয়া। সে যদি অন্য এক ছেলের জন্য পাগলই থাকে, তবে কেন আমার ভাইকে বিয়ে করতে রাজি হলো? আবার কেনই বা স্বর্ণালংকার ও টাকা-পয়সা চুরি করে পালিয়ে গেল? আমরা পাপিয়াসহ তার পরিবারের কঠোর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত নববধূ পাপিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা