• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে রাতের আঁধারে নাগরপাড়া নদীতে অবৈধ ড্রেজারে বালু-মাটি উত্তোলন ভোক্তা-অধিকারের অভিযান খুলনায় ১ লক্ষ ৫৩ হাজার ৫ শত টাকা জরিমানা সোনারগাঁয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ ঠাকুরগাঁও জেলা জামায়াতের নতুন আমির মোহাম্মদ আলমগীর বরিশাল পোর্টরোডে ফুটপাত দখল করে ব্যবসা,২৫ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রির দায়ে সার ডিলারকে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে আহত হামলাকারী আটক চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার জাইকা অনুদান

অবৈধভাবে বাঁশ পাচার প্রতিরোধে বেতছড়া আর্মি ক্যাম্পের অভিযান

চিংনুমং মারমা,রোয়াংছড়ি,বান্দরবান / ১০ বার
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বান্দরবান, ০৪ নভেম্বর ২০২৬ পার্বত্য অঞ্চলের বনজ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, অবৈধ পাচার প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত দায়িত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সদর জোনের অধীন বেতছড়া আর্মি ক্যাম্প কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়।

অদ্য ০৪ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০২৩০ ঘটিকায় নদীপথে অবৈধভাবে বাঁশ পরিবহনের সময় নুরুল ইসলাম নামক এক ব্যক্তিকে বাঁশসহ আটক করে বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে ক্যাম্প কমান্ডার কর্তৃক পরিবহনকৃত বাঁশের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হলে সেগুলোর বৈধতার বিষয়ে অসংগতি পরিলক্ষিত হয়। এ প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত বাঁশ বন বিভাগ, বান্দরবানের নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে মানুষের জানমাল, প্রাকৃতিক সম্পদ এবং সার্বিক নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা একান্ত কাম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা