বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচারকালে আল-আমিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার সকালে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন পশ্চিম তালদিঘী গ্রামের পাকা রাস্তায় উপর উপর থেকে ৪৯২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আল-আমিন নেত্রকোণার দূর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারকান্দা গ্রামের মোঃ মনির উদ্দিনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদকের চালানটি জব্দ করা হয়৷ এসময় একটি পিক-আপ ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এঘটনায় তারাকান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।