সিলেটের কোম্পানীগঞ্জে আবারও হত্যাকাণ্ড ঘটেছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে রুস্তম আলী (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
ঘটনার পরপরই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে বিল্লাল মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক বিল্লাল মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি।
তবে কী কারণে রুস্তম আলীকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি জানান- হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।