• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে রাতের আঁধারে নাগরপাড়া নদীতে অবৈধ ড্রেজারে বালু-মাটি উত্তোলন ভোক্তা-অধিকারের অভিযান খুলনায় ১ লক্ষ ৫৩ হাজার ৫ শত টাকা জরিমানা সোনারগাঁয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ ঠাকুরগাঁও জেলা জামায়াতের নতুন আমির মোহাম্মদ আলমগীর বরিশাল পোর্টরোডে ফুটপাত দখল করে ব্যবসা,২৫ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রির দায়ে সার ডিলারকে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে আহত হামলাকারী আটক চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার জাইকা অনুদান

ছয়গ্রাম আলিম মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ

মোঃ আবদুল্লাহ বুড়িচং ( কুমিল্লা) / ৬ বার
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ছয়গ্রাম আলিম মাদ্রাসা পরিচালনার জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী নবনির্বাচিত সভাপতিসহ একটি অ্যাডহক কমিটি অনুমোদিত হয়েছে। উপজেলা ছাত্রদলের সাবেক আইন বিষয় সম্পাদক ও যুবদলের ১ নাম্বার সদস্য, কুমিল্লা দঃ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য,
কুমিল্লার আইন অঙ্গনের সুপরিচিত মুখ এবং কুমিল্লা জজ কোর্টের এপিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

​গত ০১-১১-২০২৬ খ্রি. তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য এই কমিটি অনুমোদন লাভ করেছে।

​কমিটির অন্যান্য সদস্যবৃন্দ:
​সভাপতি: মো: আরিফুর রহমান ,
​অভিভাবক সদস্য: মো: ইমতিয়াজ মিয়া ,
​সাধারণ শিক্ষক সদস্য: আষা মোহাম্মদ নুরে আলম খান, ​সদস্য সচিব: অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ

​মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনে কিছু বিশেষ নির্দেশনাও প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে—মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কার্যক্রম এড়ানো, বর্তমান অ্যাডহক কমিটির নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করা এবং আসন্ন পরীক্ষার ফলাফল মানগত ও সংখ্যাগত দিক থেকে সন্তোষজনক করার পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কমিটিকে কার্যকর দায়িত্ব পালন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা