• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ফারাক্কা এখন বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’: মির্জা ফখরুল

প্রতিবেদক / ৩৪ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জীববৈচিত্র্য ও পরিবেশগত ঝুঁকি উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল। সেই বাঁধ এখন দেশের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, এর ফলে বাংলাদেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে।

শুক্রবার (১৫ মে) ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ভারতের গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার শুরু করা হয়। এর প্রভাবে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল ধীরে ধীরে প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। পানির সংকটের পাশাপাশি সেখানে পরিবেশগত ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ১৬ মে বাংলাদেশের জাতীয় আন্দোলনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী-এর ডাকে লাখো মানুষ ফারাক্কার উদ্দেশ্যে ঐতিহাসিক লংমার্চে অংশ নেয়। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে সেই আন্দোলন ছিল গণমানুষের অধিকার রক্ষার প্রতীক।

বিএনপি মহাসচিবের অভিযোগ, তৎকালীন সরকার জনগণের মতামত উপেক্ষা করে এবং সম্ভাব্য মানবিক ও প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বিবেচনায় না এনে ভারতকে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। সেই সিদ্ধান্তের ফল এখনো বাংলাদেশকে বহন করতে হচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত অভিন্ন ৫৪টি নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করছে, যা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠছে। দেশের বিভিন্ন অঞ্চলে নদী শুকিয়ে যাওয়া এবং ভূমি উর্বরতা কমে যাওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

ফারাক্কা দিবসের তাৎপর্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মওলানা ভাসানীর নেতৃত্বে যে ঐতিহাসিক পদযাত্রা হয়েছিল, তা আজও ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে জনগণকে অনুপ্রাণিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা