নিজস্ব প্রতিনিধিঃ
নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশ দ্রুত প্রণয়ন এবং আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। এ দাবিতে আগামীকাল শনিবার (১৬ মে) রাজধানীতে মৌন মিছিল ও প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ প্রণয়ন এবং আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে প্রজ্ঞাপন জারির দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার বিকেল ৩টায় রাজধানীতে মৌন মিছিল অনুষ্ঠিত হবে। পরে বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাব-এর আব্দুস সালাম হলে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সংগঠনটি কর্মসূচি সুষ্ঠুভাবে পালনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে। একইসঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমকে প্রতিনিধি ও আলোকচিত্র সাংবাদিক পাঠানোর অনুরোধও জানানো হয়েছে।