• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

জামায়াত এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে: শফিকুর রহমান

প্রতিবেদক / ৫৩ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ব্যক্তিগত আচরণ, লেনদেন এবং নৈতিক অবস্থানে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনটির আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, একসময় যাকে কেউ ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে কল্পনাও করতেন না, আজ সেই অবস্থানেই পৌঁছে যাচ্ছে দলটি।
শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর–দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা পর্যায়ের আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের প্রতিটি নেতাকর্মীর ওপর এখন “দুইটি সার্চলাইট” কাজ করছে—একটি আল্লাহর পক্ষ থেকে এবং অন্যটি জনগণের পক্ষ থেকে। তাঁর ভাষায়, এই দুই পর্যবেক্ষণের প্রতি সর্বোচ্চ সম্মান ও সতর্কতা বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, “সাদা কাপড়ের মতোই আমাদের চরিত্র হতে হবে। সামান্য দাগ পড়লেও তা বড়ভাবে দৃশ্যমান হয়। তাই প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে।”
জনগণের আস্থার প্রসঙ্গে তিনি বলেন, যখন মানুষ বিশ্বাস করবে যে একটি দল দেশ, জাতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সক্ষম, তখনই সেই শক্তির প্রতি জনসমর্থন তৈরি হয়। তাঁর মতে, সেই আস্থা অর্জনই মূল লক্ষ্য হওয়া উচিত।
রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “আগে কেউ ভাবত না যে জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে। এখন অনেকেই সেই বাস্তবতা মেনে নিচ্ছেন। ফলে আমাদের প্রত্যেক সদস্যকে এখন আগের চেয়ে বেশি পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন এবং অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপি প্রমুখ।
সফরের অংশ হিসেবে সকাল ৯টায় রংপুরে পৌঁছান জামায়াত আমির। পরে সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করে মহানগর পুলিশ। এরপর তিনি মডেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে যোগ দেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধন করেন এবং বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা