• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মোটরসাইকেলে নতুন কর আরোপের উদ্যোগ জনস্বার্থবিরোধী হতে পারে: জামায়াত আমির

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দেশে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে। তবে এ উদ্যোগের বিরোধিতা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি সরকারের প্রতি এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

রবিবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মোটরসাইকেলের মালিক ও ব্যবহারকারীরা সাধারণত বড় সম্পদশালী নন; বরং জীবন ও জীবিকার প্রয়োজনে এই যান ব্যবহার করেন। তাই তাদের ওপর অতিরিক্ত কর আরোপ করা উচিত নয়।

তিনি আরও বলেন, রাজস্ব আহরণের পরিধি বাড়ানো রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় হলেও সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে এমন সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী হিসেবে বিবেচিত হতে পারে।

এনবিআরের প্রস্তাব অনুযায়ী, ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের ওপর বছরে ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে উচ্চ ক্ষমতাসম্পন্ন গাড়ি ও ব্যাটারিচালিত অটোরিকশাও নতুন কর কাঠামোর আওতায় আসতে পারে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করের বাইরে থাকতে পারে। ১১১ থেকে ১২৫ সিসির জন্য ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা বার্ষিক কর নির্ধারণের আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা