• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

সিরাজগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা ঘিরে আলোচনা, ‘বাস্তবতাবিবর্জিত’ বলছে ছাত্রদল

প্রতিবেদক / ৩৯ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জে জেলা শাখাসহ চারটি সাংগঠনিক ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেছে। শনিবার (১৬ মে) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিগুলোতে স্বাক্ষর করেন সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান। ঘোষিত কমিটিগুলো এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নতুন ঘোষিত ইউনিটগুলোর মধ্যে রয়েছে— সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর উপজেলা, সিরাজগঞ্জ পৌর এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।
ঘোষিত ৮৮ সদস্যের সিরাজগঞ্জ জেলা কমিটিতে রবিউল ইসলাম রুবেলকে সভাপতি এবং আল-আমিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে ৫৯ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৪ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।

অন্যদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ৬ সদস্যের কমিটিতে রেজাউল করিম রাব্বিকে সভাপতি এবং রাসেল সেখ আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
২৫ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগ কমিটিতে শিপন আহসান কাব্যকে সভাপতি ও আলামিন সরকার হিমেলকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ২২ সদস্যের সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ কমিটিতে জীবন সেখকে সভাপতি এবং জিম আহম্মেদ আকাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এদিকে নতুন কমিটি ঘোষণার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সিরাজগঞ্জ জেলা শাখা। সংগঠনটির সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এ ধরনের কার্যক্রম “হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত”।
তার দাবি, ছাত্রলীগ বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সংগঠনটির কার্যক্রম মূলত অনলাইনভিত্তিক হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা